Monday, January 6, 2014

কথামালা ০১।

২০১৩  আমার জীবনের খুব মূল্যবান একটা বছর। নিজেকে অন্নভাবে চিনতে শিখেছি এই বছরে। বলা যায় নিজেকে আবিস্কার করেছি। নিজেকে খুজে পেয়েছি। সাথে সাথে দেখেছি মানুষের ভেতর, বাহির, মুখোশ, মুখ, মস্তিস্ক, অন্তর। দেখেছি অস্তি, মজ্জা, হাড়, কঙ্কাল। কাছের মানুষ দূরে ঠেলেছি, দুরের মানুষ কাছে টেনেছি। সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন, মাস উজার করেছি। রনক্লান্ত হয়ে ঘুমিয়ে পরেছি। নতুন দিনের শুরুতে আবার জেগে উঠেছি। আবার অন্তহীন পাতালে পরেছি টুপ করে। আবার টেনে তুলেছি নিজেকে। একটু একটু করে ভেঙ্গেছি নিজেকে। একটু একটু করে গড়ে তুলেছি আবার। একটা বিশ্বাস বুকে লালন করে চলেছি, জয় আমাদের হবেই। এই স্বপ্ন দেখার সাহস সঞ্চয় করেছি এই ২০১৩ তেই। তবে জানি সময় লাগবে। অপেক্ষা করবো সাথে চলতে থাকবে যুদ্ধের প্রস্তুতি। ৪২ বছর যে শিকড় ছড়িয়েছে যুদ্ধাপরাধী শক্তি তাকে উৎপাটন করতে সময় তো লাগবেই। বাংলাদেশের মানচিত্রের প্রতিটি ইঞ্চির সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে জনগণের বীরত্ব, সাহসিকতার মাধ্যমে। আর এই মানচিত্রের প্রতিটি ইঞ্চির মর্যাদা সমুন্নত রাখতে যে যুদ্ধ শুরু হয়েছে তা চলবেই।  



No comments:

Post a Comment