মর্ত্যলোকের প্রথম পুরুষ আড্যাম বা আদম এবং প্রথম নারী ইভ বা হাওয়া। স্বর্গের নিষিদ্ধ ফল খাওয়ার শাস্তিস্বরূপ তাদের মর্ত্যলোকে নির্বাসনে পাঠানো হয়। এখনে জন্ম নেওয়া তাদের ১৪০ জোড়া সন্তান সন্ততির মধ্যে মুসলিম মতে হাবীল ও কাবিল এবং খ্রিস্টীয় মতে আবেল ও কেইন বা কেইনান অন্যতম। কেন অন্যতম? কারন পৃথিবীতে প্রথম সংগঠিত মনুষ্য হত্যাকান্ড ঘটে এদের মাধ্যমেই। সেমটিক ধর্মমতে জানা যায় আবেল এর প্রতি ঈশ্বর এর পক্ষপাতিত্বের কারনে ক্রুদ্ধ কেইন বিদ্বেসবসে হত্যা করেছিল কনিষ্ঠকে।
শাহযাদ ফিরদাউস তার "কানানগণ" উপন্যাস লিখেছেন এই কাহিনীর অস্থিতেই মেদ-মজ্জা-রক্ত- মাংস সংযোজন করে। কাহিনী শুরু হয় কোন এক বসন্ত কালে। মধ্যরাতে উঠোনের দুপাশে দুই দাওয়ায় ঘুমিয়ে ছিল দুই ভাই কেইন ও আবেল। সেরাতে দুভাই একি স্বপ্ন দেখল। স্বপ্নটা এমন ছিল যে বাবা আদম একটা বড় সিন্দুক টেনে নিয়ে একজায়গা মাটিতে পুতে রাখলো। কি আছে সেই সিন্দুকে। কে নেবে সিন্দুকের গুপ্তধন।
আবেল প্রথম পৌছায় সিন্দুকেরে কাছে। মাটি খুড়ে বের করে সিন্দুক, ঝোপের আড়ালে লুকিয়ে দেখছিল কেইন। সিন্দুক তোলা হতেই কেইন নিজের শাবল নিয়ে ঝাপিয়ে পরে আবেল এর উপর, তাকে হত্যা করে সিন্দুকের মালিকানা নিজের দখলে নিয়ে নেয়।
এখানে এসে লেখক ক্রিস্টোফার নোলান এর "ইনসেপশন" মুভির মত আবহ সৃষ্টি করেছেন। শুরু হয় স্বপ্ন আর বাস্তবের দন্ধ। কেইন ও আবেল ঘুরতে থাকে স্বপ্নের ল্যাবিরিন্থ বা গোলকধাঁধায়। কেইন বার বার খুণ করতে থাকে আবেল কে। আবেল বার বার জেগে উঠতে থাকে।
এক পর্যায়ে আবেল বলছে কেইন কে-
এভাবেই যুগের পর যুগ ধরে আমরা ভ্রাত্রিঘাতি। আমরা এভাবেই রক্তাক্ত করেছি আমাদের অতীত, করছি বর্তমান, করবো ভবিষ্যৎ ও। লেখক বলেছেন- "যতকাল মানুষের হাতের কাছে বন্ধ সিন্দুকের অস্তিত্ব থাকবে ততকাল তার হাতে নির্মম ভাবে নিহত হবে তার ভবিষ্যৎ"।
অসাধারন একটি উপন্যাস "কানানগণ"। দারুন রচনাশৈলী আটকে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত। শাহযাদ ফিরদাউস এখন পর্যন্ত আমাকে হতাশ তো করেননি, বরং প্রতিটা উপন্যাসে চমকে দিয়েছেন। ২০১৮ সালটা শুরু করলাম দারুন এক উপন্যাস দিয়ে।
বইঃ কানানগণ
লেখকঃ শাহযাদ ফিরদাউস
প্রকাশনিঃ কবি
প্রকাশকালঃ অগাস্ট, ২০১৭
পৃষ্ঠাঃ ৮০
মুল্যঃ ১৭৫/- (মুদ্রিত)
শাহযাদ ফিরদাউস তার "কানানগণ" উপন্যাস লিখেছেন এই কাহিনীর অস্থিতেই মেদ-মজ্জা-রক্ত- মাংস সংযোজন করে। কাহিনী শুরু হয় কোন এক বসন্ত কালে। মধ্যরাতে উঠোনের দুপাশে দুই দাওয়ায় ঘুমিয়ে ছিল দুই ভাই কেইন ও আবেল। সেরাতে দুভাই একি স্বপ্ন দেখল। স্বপ্নটা এমন ছিল যে বাবা আদম একটা বড় সিন্দুক টেনে নিয়ে একজায়গা মাটিতে পুতে রাখলো। কি আছে সেই সিন্দুকে। কে নেবে সিন্দুকের গুপ্তধন।আবেল প্রথম পৌছায় সিন্দুকেরে কাছে। মাটি খুড়ে বের করে সিন্দুক, ঝোপের আড়ালে লুকিয়ে দেখছিল কেইন। সিন্দুক তোলা হতেই কেইন নিজের শাবল নিয়ে ঝাপিয়ে পরে আবেল এর উপর, তাকে হত্যা করে সিন্দুকের মালিকানা নিজের দখলে নিয়ে নেয়।
এখানে এসে লেখক ক্রিস্টোফার নোলান এর "ইনসেপশন" মুভির মত আবহ সৃষ্টি করেছেন। শুরু হয় স্বপ্ন আর বাস্তবের দন্ধ। কেইন ও আবেল ঘুরতে থাকে স্বপ্নের ল্যাবিরিন্থ বা গোলকধাঁধায়। কেইন বার বার খুণ করতে থাকে আবেল কে। আবেল বার বার জেগে উঠতে থাকে।
এক পর্যায়ে আবেল বলছে কেইন কে-
- তারপর রক্তাক্ত অতীতের মতো রক্তে রঞ্জিত হবে তোমার বর্তমান।
- তারপর ও তোকে খুন করবো।
- তারপর রক্তাক্ত বর্তমানের মতোই রক্তে রক্তে রক্তাক্ত হবে তোমার ভবিষ্যৎ।
- হয়তো তারপর ও তোকে খুন করব!
- তুমি হবে পলাতক,যাযাবর, অভিশপ্ত!
- হয়তো তারপর ও তোকে খুন করব!
এভাবেই যুগের পর যুগ ধরে আমরা ভ্রাত্রিঘাতি। আমরা এভাবেই রক্তাক্ত করেছি আমাদের অতীত, করছি বর্তমান, করবো ভবিষ্যৎ ও। লেখক বলেছেন- "যতকাল মানুষের হাতের কাছে বন্ধ সিন্দুকের অস্তিত্ব থাকবে ততকাল তার হাতে নির্মম ভাবে নিহত হবে তার ভবিষ্যৎ"।
অসাধারন একটি উপন্যাস "কানানগণ"। দারুন রচনাশৈলী আটকে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত। শাহযাদ ফিরদাউস এখন পর্যন্ত আমাকে হতাশ তো করেননি, বরং প্রতিটা উপন্যাসে চমকে দিয়েছেন। ২০১৮ সালটা শুরু করলাম দারুন এক উপন্যাস দিয়ে।
বইঃ কানানগণ
লেখকঃ শাহযাদ ফিরদাউস
প্রকাশনিঃ কবি
প্রকাশকালঃ অগাস্ট, ২০১৭
পৃষ্ঠাঃ ৮০
মুল্যঃ ১৭৫/- (মুদ্রিত)
No comments:
Post a Comment